Views Bangladesh Logo

ইংল্যান্ডকে হারিয়ে ভারতের টানা ষষ্ঠ জয়

 VB  Desk

ভিবি ডেস্ক

ঘরের মাঠে চলমান আইসিসি ওয়ানডে বিশ্বকাপে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ভারত। রবিবার লখনউয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ১০০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রোহিত শর্মার দল।

ভারতের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে খেতে নেমে মাত্র ১২৯ রানে গুটিয়ে গেছে ইংলিশরা। রান তাড়া করতে নেমে ভারতের দুই পেসার জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সামির বোলিং তোপে ৩৯ রানের মধ্যেই চার উইকেট হারায় ইংল্যান্ড। বুমরাহ ম্যাচের পঞ্চম ওভারে পরপর দুই বলে তুলে নেন ডেভিড মালান ও জো রুটকে। এরপর সামি ফিরিয়ে দিয়েছেন বেন স্টোকসকে। রুটের পর স্টোকসও রানের খাতা খুলতে পারেননি।


দশম ওভারে উইকেটে থিতু হওয়ার চেষ্টায় থাকা জনি বেয়ারস্টোকেও বোল্ড করে ফিরিয়েছেন সামি। অধিনায়ক বাটলারও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ১০ রান করে কুলদিপ যাদবের বলে বোল্ড হয়ে ফেরেন তিনি। লিয়াম লিভিংস্টোন ২৭ এবং ক্রিস ওয়াকস ১০ রানে ফেরেন। ভারতের হয়ে সামি নেন ৪ উইকেট। তিনটি উইকেট শিকার করেছেন বুমরাহ, কুলদিপ পেয়েছেন দুইটি।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নামা ভারতকে সামনে থেকে নেতৃত্ব দেন অধিনায়ক রোহিত শর্মা। ৪০ রানে তিন ব্যাটারকে হারানোর পর ৯১ রানের জুটি গড়ে চাপ সামলান রোহিত ও লোকেশ রাহুল। ৫৮ বলে ৩৯ রান করে ফেরেন রাহুল। এরপর আর বড় জুটি গড়তে পারেনি ভারত। সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকতে ফেরা রোহিত করেন ১০ চার ও ৩ ছয়ে ১০১ বলে ৮৭ রান। ৪৯ রান করেন সূর্যকুমার যাদব।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ