Views Bangladesh Logo

ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতের পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক না কেন, বাংলাদেশের ফরেন পলিসি পরিবর্তন হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি কার্যঅধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পশ্চিমবঙ্গের নতুন সরকার গঠন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ভারতের নির্বাচন দেশটির অভ্যন্তরীণ ব্যাপার। এক্ষেত্রে বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।

পররাষ্ট্রনীতির মূল ভিত্তি উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের ‘বাংলাদেশ প্রথম’ বা ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে আমাদের ফরেন পলিসি। সেটা যে সরকারই আসুক না কেন, আমাদের ফরেন পলিসি পরিবর্তন হবে না। আমরা আমাদের ফরেন পলিসি নিয়েই সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে এগোবো।

উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (৪ মে) নির্বাচনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফল অনুযায়ী, পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে ২০৬টি আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ