Views Bangladesh Logo

চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে হারিয়ে অষ্টমবার এশিয়া সেরা ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

এশিয়া সেরার তাজ ভারতের ঝুলিতে। ২০১৮ সালের পর এশিয়া কাপ জিতল ভারত। আজ রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল রোহিত শর্মার ভারত এবং দাসুন শানাকার শ্রীলঙ্কা।

এই দুটি টিমই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। এর আগে ভারত এশিয়া কাপ জিতেছিল ৭ বার। শ্রীলঙ্কা ৬ বার।

২০১০ সালের পর ফের এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-শ্রীলঙ্কা। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেন লঙ্কান অধিনায়ক। মহম্মদ সিরাজ একাই তছনছ করে দেন লঙ্কানদের ইনিংস।

১৫.২ ওভারে ৫০ রান তুলে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫১ রানের টার্গেট তাড়া করতে নেমে ৬.১ ওভারে ম্যাচ শেষ করেন ভারতের ওপেনাররা। ১০ উইকেটে জয়ী ভারত। অষ্টম এশিয়া কাপ এল ভারতে। বিশ্বকাপের আগে এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল টিম ইন্ডিয়া।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ