Views Bangladesh Logo

স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য আমদানিতে নতুন নিষেধাজ্ঞা ভারতের

 VB  Desk

ভিবি ডেস্ক

স্থলবন্দর দিয়ে বাংলাদেশের বোনা কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়া পণগুলোর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা, পাটের একক সুতা, ব্লিচ না করা পাটের বোনা কাপড়।

এসব পণ্য ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে আমদানি হবে না। শুধুমাত্র নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট এসব পণ্য আমদানি করা যাবে।

এর আগে মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ