Views Bangladesh Logo

৫ বছর পর সরাসরি ফ্লাইট চালু করতে সম্মত ভারত-চীন

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারত ও চীন পাঁচ বছর পর দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে সম্মত হয়েছে। কোভিড মহামারির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার সময় বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। পরে হিমালয়ের বিতর্কিত সীমান্তে সামরিক সংঘাত এবং উত্তেজনার কারণে এই বিমানসেবা পুরোপুরি বন্ধ হয়ে যায়।

সোমবার (২৭ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীন ও ভারতের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় চালুর বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে উভয় পক্ষ।

বিবৃতিতে বলা হয়, এ লক্ষ্যে দুই দেশের সংশ্লিষ্ট কারিগরি কর্তৃপক্ষ শিগগিরই বৈঠক করবে এবং একটি হালনাগাদ কাঠামো নিয়ে আলোচনা করবে।

সম্প্রতি ভারতীয় একজন শীর্ষ কূটনীতিক বেইজিং সফর করেন। সফরে দুই দেশের সম্পর্কের বরফ গলানোর চেষ্টা করেন তিনি। তারপরই এ ঘোষণা আসে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, গত বছর থেকে উভয় দেশ সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। তারা জানায়, চীন-ভারত সম্পর্ক উন্নয়ন দুই দেশের মৌলিক স্বার্থের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, দুই দেশের মধ্যে ৩ হাজার ৪৮৮ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। লাদাখের আকসাই চীন অঞ্চল, যা চীন ১৯৬২ সালের যুদ্ধে দখল করে নেয়, সেটি এখনো চীনের অধীনে রয়েছে। একইসঙ্গে চীন অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসেবে দাবি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ