Views Bangladesh Logo

বাংলাদেশসহ ছয় দেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতীয় বাজারে মূল্যবৃদ্ধি ঠেকাতে গত বছর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই ছয়টি দেশে পেঁয়াজ রফতানির সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস নাউ নিউজের প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ, শ্রীলংকা, মরিশাস, ভুটান, বাইরাইন ও নেপালে সীমিত পরিমাণে পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে মোদি সরকার।

প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্কের খাতিরে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহৎ পেঁয়াজ রফতানিকারক। কিন্তু গত বছর পেঁয়াজের উৎপাদন হ্রাস এবং আকাশছোঁয়া দামের কারণে ভারত সরকার ডিসেম্বর পেঁয়াজ রফতানি নিষিদ্ধ ঘোষণা করে। রফতানি বন্ধ করার পর ভারতের অভ্যন্তরীণ বাজারে দাম নিয়ন্ত্রণে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ