Views Bangladesh Logo

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব, সাধারণ ভাতা অপরিবর্তিত

২০২৬–২৭ অর্থবছরের বাজেটে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের বর্তমান মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে সরকারের।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বক্তৃতায় বলা হয়, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানো হবে। সেই অনুযায়ী নতুন ভাতা কাঠামো হতে পারে—বীরশ্রেষ্ঠ পরিবারের জন্য ৪০ হাজার টাকা, বীর উত্তমের জন্য ৩০ হাজার টাকা, বীর বিক্রমের জন্য ২৫ হাজার টাকা এবং বীর প্রতীকের জন্য ২৫ হাজার টাকা।

বাজেটে আরও বলা হয়েছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং স্বামী নিগৃহীত ভাতাভোগীদের সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ক্যানসারসহ ছয়টি গুরুতর রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ