Views Bangladesh Logo

রিটার্ন জমার সময় আরও এক মাস বাড়ল

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে সরকার। ব্যক্তিশ্রেণির করদাতা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর।

রবিবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিষয়টি নিয়ে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, সবকিছু বিবেচনা করে করদাতাদের সুবিধার্থে ব্যক্তিশ্রেণির ও কোম্পানির সব করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আজ এনবিআর থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

গত ৯ সেপ্টেম্বর অনলাইনে রিটার্ন জমার সিস্টেম চালু করা হয়। প্রতি কর্মদিবসে এখন গড়ে আট হাজার ই-রিটার্ন জমা দেওয়া হচ্ছে। বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে। প্রতিবছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ