Views Bangladesh Logo

প্রধান বিচারপতি ফারুকের আদালতের ওপর আস্থা নেই ইমরান খানের

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান বিচারপতি আমের ফারুকের আদালতে `বিশ্বাসের ঘাটতি' রয়েছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সাবেক চেয়ারম্যান ইমরান খান। এ জন্য ইসলামাবাদ হাইকোর্টের (আইএইচসি) প্রধান বিচারপতি আমের ফারুকের বেঞ্চে তার বিরুদ্ধে  করা মামলার শুনানি করতে চান না তিনি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, ইমরান খান তার আইনজীবী সরদার লতিফ খান খোসার মাধ্যমে আইএইচসি আদালতে মামলাটি স্থানান্তরের জন্য একটি আবেদন করেছিলেন। আবেদনে বলা হয়েছে, বিচারপতি ফারুক তার বিরুদ্ধে প্রায় সব মামলার শুনানি করেন।

পিটিশনে বলা হয়েছে, ৯ মে ইমরান খানের গ্রেপ্তারকে বৈধতা দিয়েছেন বিচারপতি ফারুক এবং পরে তার বিরুদ্ধে দেওয়া সাজার রায়কে সমর্থন করেছেন তিনি।

এতে বলা হয়, 'তোশাখানা মামলায়' ইমরান খানের অযোগ্যতার বিরুদ্ধে আবেদনটি নিষ্পত্তি করতে বিলম্ব করেছেন প্রধান বিচারপতি ফারুক। যার ফলে ইসিপি এ বিষয়ে একটি দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করে। পরবর্তীকালে ট্রায়াল কোর্ট ইমরান খানকে এই মামলায় দোষী সাব্যস্ত করে।

পিটিশনে আরও অভিযোগ করা হয়েছে যে, আইএইচসির এই প্রধান বিচারপতি টাইরিয়ান হোয়াইট মামলার অসম্পূর্ণ রায় ওয়েবসাইট থেকে সরিয়ে দেন এবং এ নিয়ে সংখ্যাগরিষ্ঠ বিচারকের রায় স্থগিত করে রাখেন। এমনকি রেজিস্ট্রারের মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তিও জারি করেন। এজন্য ওই ঘটনায় ইতোমধ্যে বিচারপতি আমের ফারুকের, বেঞ্চটি ভেঙে দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ