Views Bangladesh Logo

আল-কাদির ট্রাস্ট মামলার রায়ের বিরুদ্ধে ইমরান খান ও বুশরা বিবির আপিল

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রতিষ্ঠাতা ইমরান খান এবং তার স্ত্রী বুশরা ‘বিবি আল-কাদির ট্রাস্ট’ মামলায় তাদের সাজা বাতিলের জন্য সোমবার ইসলামাবাদ হাই কোর্টে আপিল করেছেন।

তাদের আপিলে বলা হয়েছে, ‘জাতীয় জবাবদিহিতা ব্যুরো’ তাদের ক্ষমতার অপব্যবহার করেছে এবং তদন্ত সম্পূর্ণ না করেই ট্রায়াল কোর্ট তড়িঘড়ি করে সাজা প্রদান করেছে।

তারা আরও অভিযোগ করেন, যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ক্রাইম এজেন্সি’র সাথে স্বাক্ষরিত চুক্তির পূর্ণাঙ্গ বিবরণ সংগ্রহ করা হয়নি, এমনকি তদন্তকারীদের সাথে এজেন্সির কর্মকর্তাদের সহযোগিতার বিষয়েও কোনো উদ্যোগ নেয়া হয়নি।

ইমরান ও বুশরা বলেন, ‘প্রসিকিউশন আমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে।’

তারা আদালতের কাছে ট্রায়াল কোর্টের ১৭ জানুয়ারি ২০২৫ তারিখের রায় বাতিল করে তাদের খালাসের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, ৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে প্রায় ২০০টি মামলা রয়েছে, যেগুলো তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। সর্বশেষ মামলায় ইমরান খানকে ১৪ বছরের এবং তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ