Views Bangladesh Logo

ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে তিনদিন বন্ধের পর হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

জানা গেছে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ভারত থেকে পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এ বিষয়ে সাখাওয়াত হোসেন শিল্পী গণমাধ্যমকে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন এবং সাপ্তাহিক ছুটি উপলক্ষে শুক্রবার বন্ধের পর আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এখন থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ