শনিবার বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য
শুভ জন্মাষ্টমী উপলক্ষে আগামীকাল শনিবার (১৬ আগস্ট) হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রমসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শুক্রবার (১৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান।
তিনি বলেন, ‘আগামীকাল হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকারি ছুটি থাকায় কাস্টমসের সকল বিভাগ বন্ধ থাকবে। যার কারণে এদিন বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে।’
ফেরদৌস রহমান বলেন, আজ সাপ্তাহিক ছুটি ও শনিবার সরকারি ছুটি। এই দুইদিন বন্ধের পর আগামী রোববার (১৭ আগস্ট) থেকে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে