Views Bangladesh Logo

হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা সাত দিন ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার এ তথ্য জানান হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।

তিনি বলেন, ঈদুল আজহা যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ওই সময় বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তিনি আরও জানান, বিষয়টি চিঠির মাধ্যমে ভারতীয় রপ্তানিকারকসহ বন্দরসংশ্লিষ্ট সব আমদানিকারক, রফতানিকারক ও সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট চালু থাকবে।

তিনি বলেন, প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রীরা হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাতায়াত করতে পারবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ