ডিসেম্বরের জন্য বাংলাদেশের নেট রিজার্ভ ১৭.৭৮ বিলিয়ন ডলার
ডিসেম্বরের জন্য বাংলাদেশের নেট বৈদেশিক মুদ্রার রিজার্ভে নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। আগের লক্ষ্যমাত্রা ২৬ দশমিক ৮ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ১৭ দশমিক ৭৮ বিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
নেট রিজার্ভ বজায় রাখার জন্য শুক্রবার (১৫ ডিসেম্বর) আইএমএফ তাদের প্রথম পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে ৪.৭ বিলিয়ন ডলার ঋণ প্যাকেজের আওতায় রিজার্ভের অর্জনের এই নতুন শর্ত দেওয়া হয়।
জুনের নেট রিজার্ভ লক্ষ্যমাত্রা পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক। আইএমএফের রিপোর্ট অনুযায়ী, ২৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার বিপরীতে জুন মাসে নেট রিজার্ভ ছিল ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলার।
আইএমএফের মানদণ্ড অনুযায়ী, শুধুমাত্র নেট রিজার্ভ অংশই তাৎক্ষণিকভাবে ব্যবহার করা যায়। এ কারণেই বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাটি ঋণের পরবর্তী কিস্তিগুলো ছাড় করার জন্য নেট রিজার্ভের জন্য একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।
পর্যালোচনা প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাবের ঘাটতি যথেষ্ট সংকুচিত হয়েছে। তবে বাহ্যিক অবস্থান দুর্বল রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে