Views Bangladesh Logo

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার কমিয়ে ৬ শতাংশ করেছে আইএমএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বব্যাংকের পর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির নিম্নগামী প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) আইএমএফ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এ বছরের জন্য ৬ দশমিক ৫ শতাংশের পূর্বাভাস সংশোধন করে ৬ শতাংশ হতে পারে বলে জানিয়েছে।

বিশ্বব্যাংক গত সপ্তাহে ২০২৩-২৪ সালে বাংলাদেশের অর্থনীতির জন্য তার নতুন প্রবৃদ্ধির পরিসংখ্যান ৫ দশমিক ৬ শতাংশ হিসেবে অনুমান করেছে, যা তার আগের অনুমান ৬ দশমিক ২ শতাংশ থেকে কম।

মঙ্গলবার বিশ্বব্যাপী প্রকাশিত তার ফ্ল্যাগশিপ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশনায় আইএমএফ আরও বলেছে, বাংলাদেশের অর্থনীতি ২০২২-২৩ অর্থবছরে ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ