Views Bangladesh Logo

ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের অনেককে দেওয়া হবে সম্মানী: মাহদী আমিন

রোজার ঈদের আগেই দেশের কিছু এলাকায় খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদানের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা মাহদী আমিন বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির একটি অংশ হচ্ছে বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদান। মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ইনশাল্লাহ ঈদের আগেই পর্যায়ক্রমে এই কার্যক্রম শুরু হবে এবং কিছু কিছু জায়গায় সম্মানী প্রদান করা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদের আগে বেশ কিছু জায়গায় এই কার্যক্রম শুরু হবে।

এছাড়া বৈঠকে সরকারের শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি খাতের সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ জনশক্তি গঠন, টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষার উন্নয়ন এবং বিদেশে জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকটি দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের প্রধান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ