Views Bangladesh Logo

মসজিদে ডেকে নিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার

শরীয়তপুরের জাজিরা উপজেলায় একটি মসজিদের ভিতরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২০ এপ্রিল) বিকেলে জয়নগর ইউনিয়নের সরদার কান্দি এলাকার একটি মসজিদে এ ঘটনা ঘটে। শিশুটিকে প্রলোভন দেখিয়ে মসজিদে ডেকে নেন অভিযুক্ত আবুল বাশার (৬০)। স্থানীয় বাসিন্দারা ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান এবং ইমামকে হাতেনাতে আটক করেন। পরে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আবুল বাশার জয়নগর ইউনিয়নের ছোটগোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ওই মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং আশপাশের একটি মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন।

জাজিরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ইমাম অভিযোগ স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ