Views Bangladesh Logo

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ইমাদ ওয়াসিমের বিদায়

 VB  Desk

ভিবি ডেস্ক

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

৩৪ বছর বয়সী ইমাদ পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে আর ৬৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। মূলত বাঁহাতি স্পিনার হলেও লোয়ার অর্ডারে তার ব্যাটিংয়ে ভরসা করতো পাকিস্তান।

অবসর প্রসঙ্গে টুইটারে ইমাদ লিখেছেন, 'আমার আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক ভেবেছি। অবশেষে আমি একটা উপসংহারে আসতে পেরেছি যে, এখনই সঠিক সময়। বছরজুড়ে আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি পিসিবিকে ধন্যবাদ জানাই। পাকিস্তানকে প্রতিনিধিত্ব করতে পারা আসলেই অনেক গর্বের ছিল।

পাকিস্তান দলে নতুন কোচ, নতুন অধিনায়ক এসেছেন। তাদেরও শুভকামনা জানিয়েছেন ইমাদ। এই পর্যায়ে আসার পেছনে অবদান রাখায় ধন্যবাদ জানিয়েছেন ভক্ত-সমর্থক এবং পরিবার ও বন্ধুবান্ধবদের।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ