Views Bangladesh Logo

নির্বাচনে ‘না ভোট’ রাখার প্রস্তাব ইলিয়াস কাঞ্চনের

 VB  Desk

ভিবি ডেস্ক

নির্বাচনে ‘না ভোট’ রাখাসহ তিনটি প্রস্তাব দিয়েছেন নিরাপদ সড়ক চাই- (নিসচা)’র চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

রোববার (২৪ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে নাগরিক সমাজের এক সভায় বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান ইলিয়াস কাঞ্চন।

তিনি প্রস্তাব দেন, নির্বাচন কমিশনের মধ্যে একটা বিচারের ব্যবস্থা রাখা যেতে পারে, যাতে কমিশনই দ্রুততার সঙ্গে বিচার করতে পারে। যেন বাদী বঞ্চিত না হন, তিনি তার অধিকার ফিরে পেতে পারেন।

আরেকটি প্রস্তাব সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, বিগত সরকারের সময় নির্বাচন কমিশন ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নানা কিছু কিনে অনেক টাকা আত্মসাৎ করেছে। যার কারণে সাধারণ মানুষের নির্বাচন কমিশনের প্রতি আস্থা থাকে না। স্বচ্ছতা কীভাবে নির্বাচন কমিশনের মধ্যে আনা যেতে পারে, সেটার ব্যবস্থা করতে হবে। তা নাহলে জনগণের আস্থা ফেরত আসবে না, জনগণ মনে করবে এরাও আগের মতোই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ