Views Bangladesh Logo

বাংলাদেশে আসছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের সেক্রেটারি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সেক্রেটারি বাংলাদেশি বংশোদ্ভূত সোনিয়া আফরোজ খান। আগামী শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় ডেনমার্কের কোপেনহেগেন থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন তিনি।

বিমানবন্দরে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, অ্যাম্বাসেডর প্রফেসর ড. মিজানুর রহমান, অ্যাম্বাসেডর প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, আইন সহায়তা সেলের প্রধান আইনজ্ঞ মো. আব্দুল মোমেন চৌধুরী, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ স ম রাগীব আহসান মুন্না, সদস্য সৈয়দ মো. আইয়ুব আলী এবং সদস্য তারিকুল ইসলাম ফয়সালসহ সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

সফরসূচি অনুযায়ী, প্রায় ২৮ দিন বাংলাদেশে অবস্থান করবেন সোনিয়া আফরোজ খান। দীর্ঘ এই সফরের একটি বড় অংশজুড়ে থাকবে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ক্ষতিগ্রস্তদের খোঁজ নেওয়া। অবস্থানকালে তিনি জুলাই আন্দোলনে দেশ কাঁপানো শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিম আকরাম ও শহীদ মীর মুগ্ধসহ সারাদেশের শহীদ ও আহতদের পরিবারবর্গের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করবেন। একই সঙ্গে আন্দোলনে যারা গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, তাঁদের সার্বিক খোঁজখবর নেবেন তিনি।

এ ছাড়াও কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন সোনিয়া আফরোজ খান। সেখানে তিনি টানা ৭ দিন অবস্থান করে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বাংলাদেশ সফরের এই দীর্ঘ ২৮ দিনে তিনি দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতির ওপর একটি নিবিড় ও বস্তুনিষ্ঠ রিপোর্ট (প্রতিবেদন) সংগ্রহ করবেন। সফর শেষে প্রতিবেদনটি তিনি জাতিসংঘে পেশ করবেন বলে জানা গেছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ