Views Bangladesh Logo

ইন্টারপোল সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে গেলেন আইজিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) এর ৯২তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাজ্য গেলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার (২ নভেম্বর) রাতে (২ নভেম্বর) যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

রবিবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্স এর এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেন।

এই সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠেয় চার দিনব্যাপী(৪-৭ নভেম্বর) সাধারণ অধিবেশনে দুই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আইজিপি। প্রতিনিধি দলের আরেক সদস্য হলেন পুলিশ সদর দপ্তরের এআইজি আলী হায়দার চৌধুরী।

জানা গেছে, সাধারণ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের পুলিশ প্রতিনিধি দল এবং ইন্টারপোলের মানব সম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম) বিভাগের প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ও মতবিনিময় করবেন বাংলাদেশ পুলিশের এই দুই প্রতিনিধি।

এ ছাড়াও বাংলাদেশ পুলিশ এবং অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের মধ্যে দ্বি-পাক্ষিক পুলিশি সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এর ফলে বাংলাদেশ পুলিশের বৈশ্বিক পুলিশি সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।

আগামী ৯ নভেম্বর আইজিপি ময়নুল ইসলামের দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ১৯৭৬ সালের ১৪ অক্টোবর ইন্টারপোলের সদস্যপদ লাভ করে বাংলাদেশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ