পদত্যাগের বিষয়ে নাকচ করলেন আইজিপি বাহারুল
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
রোববার বিকেল থেকে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে এবং একাধিক গণমাধ্যমে এই বিষয়টি সংবাদ হিসেবে প্রকাশিত হয়।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। তার চুক্তি অনুযায়ী, এই বছরের ২০ নভেম্বর তার দায়িত্বকাল শেষ হওয়ার কথা রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে