Views Bangladesh Logo

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকীতে আইজিসিসির ‘ইতি রবীন্দ্রনাথ’ আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ঢাকায় ‘ইতি রবীন্দ্রনাথ’ শীর্ষক রবীন্দ্রসংগীত ও কবিতা আবৃত্তির বিশেষ সন্ধ্যার অনুষ্ঠান করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)।

বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত এ আয়োজনে ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন মানবতাবাদী দর্শনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। তার সুরেলা কণ্ঠে রবীন্দ্রনাথের গান উপভোগ করেন উপস্থিত দর্শক-শ্রোতারা। কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সামিউল ইসলাম পলক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন ভারত-বাংলাদেশের অভিন্ন ঐতিহ্য, শান্তি ও পারস্পরিক সম্প্রীতির এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধন। তার সার্বজনীন মানবতাবাদ দুই দেশের মানুষের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম অনুপ্রেরণা জুগিয়ে আসছে।

আয়োজকরা জানান, ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক সংলাপ, শিল্প-সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কালজয়ী সৃষ্টি ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে স্মরণ করার পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করার বার্তাও তুলে ধরা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ