ইট মারলে পাটকেল খেতে হয়, মব বিষয়ে জেড আই খান পান্না
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না বলেছেন, দেশ মব রাজনৈতিক সংস্কৃতি থেকে এসেছে। বর্তমানে যে অবস্থা তাতে ইট মারলে পাটকেল খেতে হয় এটি মনে রাখা জরুরি।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আয়োজনে জনস্বার্থে মামলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ডেইলি স্টার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন আসকের নির্বাহী পরিচালক তাহিমনা রহমান।
জেড আই খান পান্না বলেন, মব রাজনীতির জন্য ভয়াবহ দিক। সামনে আরও ভয়াবহ কিছু হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে।
তিনি বলেন, একজন এমপির বাসায় আগুনের ঘটনা ঘটেছে। যদি এটি লাগানো হয়ে থাকে তবে এটি অবশ্যই ভয়াবহ ঘটনা।
সিনিয়র এ আইনজীবী বলেন, আমাদেরই এক আইনজীবী পরিবারসহ কেএফসিতে যাবেন। পথের মধ্যে যুবদল তার ওপর মব করে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দিয়েছে। এগুলো আমাদের জন্য ভয়াবহ ব্যাপার। সুতরাং ভবিষ্যতে পাটকেল খেতে হতে পারে এটি স্মরণ রাখা উচিত।
মতবিনিময় সভায় তিনি আরও বলেন, জনস্বার্থে মামলা বিষয়ে সবাইকে সবাইকে নিজ নিজ স্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আর হেফাজতের মৃত্যুর বিষয়ে আইন আরও যুগোপযোগী করতে কাজ করতে হবে।
মতামত দিন