ট্রাম্প না এলে আমিও নিশ্চিত নই নির্বাচন করবো কি না: বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি নিশ্চিত নন যে আগামী বছর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করবেন কি না। তবে যদি রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে অংশ না নেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তিনি এসব কথা বলেন।
ম্যাসাচুসেটসের ওয়েস্টনে ২০২৪ সালের নির্বাচনে ফান্ড গঠনের এক ক্যাম্পেইনে অংশ নিয়ে ৮১ বছর বয়সী এই ডেমোক্র্যাট বলেন, 'ট্রাম্প অংশ না নিলে আমিও নিশ্চিত নই অংশগ্রহণ করবো কি না।'
এ সময় তিনি সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা লিজ চেনির এক 'শক্তিশালী বক্তব্যের' ভূয়সী প্রশংসা করেন। লিজ চিনি বলেছিলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিরে এলে আমেরিকা 'স্বৈরশাসনের দিকে স্লিপওয়াকের মতো' এগিয়ে যাবে।
এর আগে বোস্টনে আরেক ফান্ড গঠন আয়োজনে ট্রাম্পকে নিয়ে কথা বলেন বাইডেন। এর আগে ট্রাম্প তার বিরোধীদলীয় রাজনীতিবিদদের 'কীট' বলে মন্তব্য করেছিলেন। তারই সমালোচনা করে বাইডেন বলেন, শব্দটি ১৯৩০-এর দশকে জার্মানিতে শোনা যেত যখন নাৎসীদের উত্থান ঘটছিল।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে