Views Bangladesh Logo

জাতি গঠনের সুযোগ নষ্ট হলে পিছিয়ে পড়বে দেশ: ইউনূস

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জাতি গঠনের সুযোগ নষ্ট হলে দেশ উল্লেখযোগ্যভাবে পিছিয়ে পড়বে। এই সুযোগকে সমষ্টিগতভাবে কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি।

ছাত্র-জনতার বিপ্লবে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে মন্তব্য করে এই গতিশীলতাকে এগিয়ে নিয়ে যাওয়ারও আহ্বান জানান।

রোববার (২৭ অক্টোবর) সকালে নৌ ও বিমান বাহিনী নির্বাচন বোর্ডের উদ্বোধনী অনুষ্ঠানে ড. ইউনূস আশাবাদ ব্যক্ত করে বলেন, জাতীয় এই অগ্রযাত্রায় দক্ষতার সঙ্গে জনগণের পাশে দাঁড়াবে বাহিনী দুটি।

বিমান বাহিনী সদর দপ্তরের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, সংকটের সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে জনগণের আস্থার প্রতীক হিসাবে নিজেদের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে সশস্ত্র বাহিনী।

সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলা ও শুদ্ধাচারে গুরুত্বারোপ করতে নির্বাচন বোর্ডের সদস্যদের নির্দেশনা দেন ড. ইউনূস। জাতির অব্যাহত সমর্থন পেতে বোর্ডকে কার্যকর নেতৃত্বদানেরও আহ্বান জানান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ