Views Bangladesh Logo

অফিসকক্ষে মারধরের শিকার আইইডিসিআরের পরিচালক

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার অফিসকক্ষে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

মারধরের বিষয়টি অধ্যাপক কাজী আহমেদ জাকি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি এখন ব্যাখ্যা করে বলার মতো অবস্থায় নেই। পরে বিস্তারিত জানাব।

ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিজের অফিসকক্ষে বসেছিলেন পরিচালক কাজী আহমেদ জাকি। ওই কক্ষে তিনি ছাড়াও অন্তত ১০ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। এসময় ৮-১০ জনের একটি দল ওই কক্ষে প্রবেশ করে। তাদের একজন প্রথমে চেয়ারসহ পরিচালককে তার বসার স্থান থেকে সরিয়ে আনেন। পরে একাধিক ব্যক্তি পরিচালককে মারধর করেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ