Views Bangladesh Logo

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ৪ সদস‌্যের পদত‌্যাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) ৪ সদস্য পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পদত্যাগ করা কর্তৃপক্ষের ৪ সদস্য হলেন- বিশ্বজিৎ ভট্টাচার্য্য খোকন (প্রশাসন), মো. দলিল উদ্দিন (আইন), মো. নজরুল ইসলাম (নন-লাইফ) এবং কামরুল হাসান (লাইফ)।

এদের মধ্যে অবসরোত্তর ছুটি ভোগরত সরকারের অতিরিক্ত সচিব বিশ্বজিৎ ভট্টাচার্য খোকন চলতি বছরের ৩১ জানুয়ারি আইডিআরএ যোগ দেন। তার এই চুক্তির মেয়াদ ছিলো যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর।

সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত) মো. দলিল উদ্দিন ২০২০ সালের ১০ জুন প্রথমবার সদস্য (আইন) হিসেবে আইডিআরএ যোগ দেন। ২০২৩ সালের ৩০ মে দ্বিতীয় দফায় তাকে আরও ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

সদস্য (লাইফ) পদে কামরুল হাসান এবং সদস্য (নন-লাইফ) মো. নজরুল ইসলামকে ২০২২ সালের ২৩ জুন নিয়োগ দেওয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, সংস্কারের অংশ হিসেবে সব চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুসারে তারা পদত্যাগ করছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ