Views Bangladesh Logo

আইডিয়ালের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

ড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের ঘটনায় রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করছেন ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে।

রোববার (২৯ জুন) দুপুর ১টার পরে সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, সহপাঠী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করতে হবে। সহপাঠী হত্যার বিচার না পাওয়ায় তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।

জানা যায়, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আরশাদ গত ২৩ মে রাতে তার বন্ধুদের সঙ্গে ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান। সেখানে রাত আনুমানিক ৩টায় অজ্ঞাত এক ট্রাক ড্রাইভারের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে ভোররাতে আরশাদ মোটরসাইকেলে বাংলামোটর এলাকায় পৌঁছালে একটি ট্রাক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। অভিযুক্ত ট্রাক ড্রাইভারকে পুলিশ গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে আসে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ