Views Bangladesh Logo

গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের ঘটনায় আইসিটির তদন্ত শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তকাজ শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় জানানো হয়, আজ থেকে তদন্তকাজ শুরু করবে আইসিটি।

তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশেষ করে প্রধান সন্দেহভাজন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করা হবে।

তিনি আরও বলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এবং সাবেক পুলিশ প্রধানসহ সকলের বিরুদ্ধে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হবে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আইসিটির তদন্তকারী দলের প্রথম কাজ হবে হত্যাকাণ্ডর প্রমাণ এবং প্রাথমিকভাবে গণমাধ্যম থেকে ফুটেজ সংগ্রহ করা।

এই কাজে যেকোনো প্রমাণ আইসিটিকে সরবরাহ করার অনুরোধ জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, তদন্ত দলটি সন্দেহভাজনদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবে, অভিযুক্তদের দেশ ছেড়ে যেতে বাধা দেবে এবং সাবেক প্রধানমন্ত্রীসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনার জন্য কাজ করবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ