আওয়ামী লীগের ২ নেতা ও পুলিশের ৬ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) সোমবার (২৭ জানুয়ারি) জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে দুই প্রভাবশালী আওয়ামী লীগ নেতা এবং ছয় শীর্ষ ও মধ্যম পর্যায়ের পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
ট্রাইব্যুনাল বা প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি।
আইসিটির তদন্ত সংস্থা ওই গণঅভ্যুত্থানের সময় রাজধানীতে সংঘটিত হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর প্রসিকিউশন গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য চারটি পৃথক আবেদন করে।
আইসিটির প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের জানান, ঘটনার সময় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা ঢাকায় কর্মরত ছিলেন, তবে বর্তমানে তারা ঢাকার ভেতরে ও বাইরে বিভিন্ন স্থানে কর্মরত।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে