Views Bangladesh Logo

ফেলোশিপ-বৃত্তি দেবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ২০২৪-২৫ অর্থবছরে তথ্য ও যোগাযোগপ্রযুক্তির খাতে গবেষণা করতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানদের জন্য ফেলোশিপ এবং বৃত্তির আবেদন আহ্বান করেছে।

শর্ত পূরণের মাধ্যমে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন  আগ্রহী প্রার্থীরা।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর আইসিটি খাতে গবেষণায় জন্য ফেলোশিপ এবং উদ্ভাবনীমূলক কাজে ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের অনুদান ও বিশেষ অনুদান দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই ফেলোশিপ বা বৃত্তির জন্য দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক এবং প্রতিষ্ঠানগুলো আবেদন করতে পারবে।

আবেদন প্রক্রিয়া
প্রথম ধাপে প্রার্থীদের ওয়েবসাইটের হোম পেজে গিয়ে ‘আবেদন করুন’ বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপে রেজিস্টার্ড ইউজাররা ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে পারবেন। নতুন ইউজারদের জন্য রেজিস্ট্রেশন ফর্ম পূরণ এবং ই-মেইল ভেরিফিকেশন সম্পন্নের পর মুঠোফোন নম্বর ভেরিফাই করতে হবে। তৃতীয় ধাপে পছন্দের আবেদন খাত নির্বাচনের পর আবেদনপত্র পূরণ করতে হবে। চতুর্থ ধাপে প্রার্থীরা আবেদনপত্রের খসড়া সংরক্ষণ এবং সব তথ্য সঠিকভাবে পূর্ণ হলে ‘প্রিভিউ দেখুন এবং জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদনটি জমা দিতে পারবেন।

প্রার্থীদের জন্য আবেদনকারী তথ্য সঠিকভাবে প্রদান এবং আবেদন প্রক্রিয়া অনুসরণের ক্ষেত্রে সতর্ক থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ