Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক চার্জ গঠন

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটির প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামীম।

এর আগে, গত ১২ মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এক তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ উত্থাপন করে। একই প্রতিবেদনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন–কেও সহ-অভিযুক্ত করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে এ ছাড়া আরও দুটি মামলা বিচারাধীন রয়েছে। একটিতে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে সম্পৃক্ততা এবং অন্যটিতে ২০১৩ সালে হেফাজতে ইসলামের শাপলা চত্বরে সমাবেশে হতাহতের ঘটনায় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

আইসিটির প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে জানান, শেখ হাসিনা রাষ্ট্রীয় বাহিনী, দলীয় কর্মী এবং মিত্র সংগঠনগুলোকে সরাসরি নির্দেশনা দিয়ে গণহত্যা, নারী নির্যাতন, শিশুদের লক্ষ্য করে হামলা, আহতদের চিকিৎসা থেকে বঞ্চিত করা ও মরদেহ পোড়ানোর মতো অপরাধে ভূমিকা রেখেছেন—এমনটাই অভিযোগে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, অভিযানে ১ হাজার ৫০০ জনের বেশি নিহত, ২৫ হাজারের বেশি আহত এবং অসংখ্য মানুষ নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হয়েছেন।

এ বিষয়ে এখনো শেখ হাসিনা কিংবা তার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।



মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ