Views Bangladesh Logo

বিসিবি নির্বাচন নিয়ে আলোচনা করতে আইসিসি প্রতিনিধি দল ঢাকায়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আগামী রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় পাঠিয়েছে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মেদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানি বাংলাদেশে এসেছেন। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবির নির্বাচনী প্রক্রিয়াসহ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করতেই এই সফর।

এদিকে বিসিবি গতকালই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, বিসিবি জানতে পেরেছে যে আগামী সময়ে আইসিসির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করতে পারে। সফরকালে প্রতিনিধি দলটি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে এবং আইসিসি বোর্ডকে অবহিত করার জন্য তথ্য সংগ্রহ করবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ