ওয়ানডে বিশ্বকাপের পর্দা উঠছে আজ
বহুল প্রতীক্ষিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩ এর পর্দা উঠছে আজ। ভারতের মাটিতে এই মেগা আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। ১৯ নভেম্বর এই মাঠেই ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের।
বিশ্বকাপের ১৩তম এই আসরে মোট ৪৫টি লিগ ম্যাচ এবং তিনটি নকআউট ম্যাচ থাকবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলো হলো - বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা।
১০টি দল নিয়ে রাউন্ড রবিন পদ্ধতিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। সুতরাং, প্রতিটি দলই একে অন্যের মুখোমুখি হবে। লিগে প্রতিটি দলই ৯টি করে ম্যাচ খেলবে। রাউন্ড-রবিন ফরম্যাট শেষ হলে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালের বিজয়ীরা উঠে যাবে বিশ্বকাপের ফাইনালে।
এক নজরে বিশ্বকাপের সময়-সূচি
৫ অক্টোবর: ইংল্যান্ড-নিউজিল্যান্ড (আহমেদাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
৬ অক্টোবর: পাকিস্তান-নেদারল্যান্ডস (হায়দরাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
৭ অক্টোবর: বাংলাদেশ-আফগানিস্তান (ধর্মশালা, সকাল ১১টা)
৭ অক্টোবর: সাউথ আফ্রিকা-শ্রীলঙ্কা (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
৮ অক্টোবর: ভারত-অস্ট্রেলিয়া (চেন্নাই, দুপুর ২.৩০ মিনিট)
৯ অক্টোবর: নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস (হায়দরাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
১০ অক্টোবর: বাংলাদেশ-ইংল্যান্ড (ধর্মশালা, সকাল ১১টা)
১০ অক্টোবর: পাকিস্তান-শ্রীলঙ্কা (হায়দরাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
১১ অক্টোবর: ভারত-আফগানিস্তান (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
১২ অক্টোবর: অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা (লক্ষ্নৌ, দুপুর ২.৩০ মিনিট)
১৩ অক্টোবর: বাংলাদেশ-নিউজিল্যান্ড (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
১৪ অক্টোবর: ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
১৫ অক্টোবর: ইংল্যান্ড-আফগানিস্তান (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
১৬ অক্টোবর: অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা (লক্ষ্নৌ, দুপুর ২.৩০ মিনিট)
১৭ অক্টোবর: সাউথ আফ্রিকা-নেদারল্যান্ডস (ধর্মশালা, দুপুর ২.৩০ মিনিট)
১৮ অক্টোবর: নিউজিল্যান্ড-আফগানিস্তান (চেন্নাই, দুপুর ২.৩০ মিনিট)
১৯ অক্টোবর: বাংলাদেশ-ভারত (পুনে, দুপুর ২.৩০ মিনিট)
২০ অক্টোবর: অস্ট্রেলিয়া-পাকিস্তান (বেঙ্গালুরু, দুপুর ২.৩০ মিনিট)
২১ অক্টোবর: শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস (লক্ষ্নৌ, সকাল ১১টা)
২১ অক্টোবর: ইংল্যান্ড-সাউথ আফ্রিকা (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
২২ অক্টোবর: ভারত-নিউজিল্যান্ড (ধর্মশালা, দুপুর ২.৩০ মিনিট)
২৩ অক্টোবর: পাকিস্তান-আফগানিস্তান (চেন্নাই, দুপুর ২.৩০ মিনিট)
২৪ অক্টোবর: বাংলাদেশ-সাউথ আফ্রিকা (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
২৫ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
২৬ অক্টোবর: ইংল্যান্ড-শ্রীলঙ্কা (বেঙ্গালুরু, দুপুর ২.৩০ মিনিট)
২৭ অক্টোবর: পাকিস্তান-সাউথ আফ্রিকা (চেন্নাই, দুপুর ২.৩০ মিনিট)
২৮ অক্টোবর: অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (ধর্মশালা, সকাল ১১টা)
২৮ অক্টোবর: বাংলাদেশ-নেদারল্যান্ডস (কলকাতা, দুপুর ২.৩০ মিনিট)
২৯ অক্টোবর: ভারত-ইংল্যান্ড (লক্ষ্নৌ, দুপুর ২.৩০ মিনিট)
৩০ অক্টোবর: আফগানিস্তান-শ্রীলঙ্কা (পুনে, দুপুর ২.৩০ মিনিট)
৩১ অক্টোবর: বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, দুপুর ২.৩০ মিনিট)
১ নভেম্বর: নিউজিল্যান্ড-সাউথ আফ্রিকা (পুনে, দুপুর ২.৩০ মিনিট)
২ নভেম্বর: ভারত-শ্রীলঙ্কা (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
৩ নভেম্বর: নেদারল্যান্ডস-আফগানিস্তান (লক্ষ্নৌ, দুপুর ২.৩০ মিনিট)
৪ নভেম্বর: নিউজিল্যান্ড-পাকিস্তান (বেঙ্গালুরু, সকাল ১১টা)
৪ নভেম্বর: অস্ট্রেলিয়া-ইংল্যান্ড (আহমেদাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
৫ নভেম্বর: ভারত-সাউথ আফ্রিকা (কলকাতা, দুপুর ২.৩০ মিনিট)
৬ নভেম্বর: বাংলাদেশ-শ্রীলঙ্কা (দিল্লি, দুপুর ২.৩০ মিনিট)
৭ নভেম্বর: আফগানিস্তান-অস্ট্রেলিয়া (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
৮ নভেম্বর: ইংল্যান্ড-নেদারল্যান্ডস (পুনে, দুপুর ২.৩০ মিনিট)
৯ নভেম্বর: নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা (বেঙ্গালুরু, দুপুর ২.৩০ মিনিট)
১০ নভেম্বর: আফগানিস্তান-সাউথ আফ্রিকা (আহমেদাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
১১ নভেম্বর: বাংলাদেশ-অস্ট্রেলিয়া (পুনে, সকাল ১১টা)
১১ নভেম্বর: ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, দুপুর ২.৩০ মিনিট)
১২ নভেম্বর: ভারত-নেদারল্যান্ডস (বেঙ্গালুরু, দুপুর ২.৩০ মিনিট)
১৫ নভেম্বর: প্রথম সেমিফাইনাল (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
১৬ নভেম্বর: দ্বিতীয় সেমিফাইনাল (মুম্বাই, দুপুর ২.৩০ মিনিট)
১৯ নভেম্বর: ফাইনাল (আহমেদাবাদ, দুপুর ২.৩০ মিনিট)
বাংলাদেশ বিশ্বকাপ অভিযান শুরু করবে ৭ অক্টোবর। সেদিন ধর্মশালায় টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।
বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে