Views Bangladesh Logo

ঢাকায় আইসিসি চেয়ার মারিয়া ফেরনান্দা

 VB  Desk

ভিবি ডেস্ক

তিন দিনের সফরে শনিবার ঢাকায় এসেছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের (আইসিসি) চেয়ার মারিয়া ফেরনান্দা গার্জা।

ঢাকায় অবস্থানকালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন আইসিসি চেয়ার মারিয়া ফেরনান্দা। এ ছাড়াও তিনি এফবিসিসিআই সভাপতি ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আইসিসি বাংলাদেশ সচিবালয়ে আইসিসি বাংলাদেশ নির্বাহী বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।

মারিয়া মেক্সিকোর একজন ব্যবসায়ী, ব্যবসায়িক নীতিশাস্ত্রের একজন দৃঢ় প্রবক্তা এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের বোর্ড সদস্য। তিনি রপ্তানিমুখী প্রতিষ্ঠান ওরেস্টিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

এ ছাড়াও ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন মারিয়া ফেরনান্দা। ব্যবসার পরিবেশের উন্নতিতে তার আগ্রহ তাকে অল্প বয়সেই একজন বিশিষ্ট ব্যবসায়ী নেতা করে তোলে। তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ আরবিট্রেশনের গভর্নিং বডি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির টেকসই নগরায়ন সংক্রান্ত উপদেষ্টা কমিটি, ইন্দোনেশিয়া বি২০-এর আন্তর্জাতিক অ্যাডভোকেসি ককাসের সদস্য এবং জাতিসংঘের মহাসচিবের অধীনে দায়িত্ব পালনের জন্য নিযুক্তও হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ