Views Bangladesh Logo

ফাইনাল-সেমিফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ ঘোষণা

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চলতি বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব। বৃহস্পতিবার কলকাতার ইডেন গার্ডেনে দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বকাপ বিজয়ী অস্ট্রেলিয়া। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য ‘রিজার্ভ ডে’ ঘোষণা করেছে আইসিসি।

এবারের বিশ্বকাপে ভারতই একমাত্র দল যারা তাদের ৯ ম্যাচের প্রতিটিতেই জয় পেয়েছে। রোহিত শর্মার দল শনিবার বেঙ্গালুরুতে তাদের শেষ লিগ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৬০ রানে পরাজিত করে টুর্নামেন্টে তাদের টানা নবম জয় তুলে নিয়েছে। অন্যদিকে, লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় এবং ইংল্যান্ডের কাছে পাকিস্তানের পরাজয় সেমিফাইনালে তুলে দিয়েছে নিউজিল্যান্ডকে।

এবারের আসরে দারুণ খেলছে দক্ষিণ আফ্রিকা। নয়টি ম্যাচের মধ্যে সাতটিতে জিতে দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছে তারা। প্রোটিয়ারা শুধু হেরেছে নেদারল্যান্ডস ও ভারতের কাছে। অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচে ভারত এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল। এরপর টানা ৭ ম্যাচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করে অজিরা।

মঙ্গলবার আইসিসি জানায়, সেমিফাইনাল এবং ফাইনাল উভয়েই ‘রিজার্ভ ডে’-এর সুবিধা থাকবে। প্রথম দিন ম্যাচ যেখানে থেমে যাবে, পরদিন সেখান থেকেই শুরু হবে। রিজার্ভ ডেও বৃষ্টিতে ভেসে গেলে, পয়েন্ট তা রবিবার আহমেদাবাদে ফাইনালে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ