Views Bangladesh Logo

বিএনপি চাইলে থাকব, না চাইলে চলে যাব: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

 VB  Desk

ভিবি ডেস্ক

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ক্ষমতাসীন বিএনপি চাইলে আমি দায়িত্ব পালন করে যাব। আর যদি না চায়, তাহলে ‘সম্মানজনকভাবে’ পদত্যাগ করতে প্রস্তুত আছি।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আমি সাংবিধানিকভাবে নির্বাচিত, আমার মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। তবে যদি নির্বাচিত সরকার বা বিএনপি মনে করে আমার না থাকা ভালো, তাহলে আমি নিজে থেকেই পদত্যাগ করতে ইচ্ছুক। আই লাভ টু গো। যারা এভাবে চাইবেন, আমি সম্মানজনকভাবে সরে যাব।

সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, গত ১৮ মাসের অন্তর্বর্তী সরকারের সময় তার ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছিল এবং বিভিন্ন ক্ষেত্রে অপমানিত করা হয়। এই পরিস্থিতিতেই তার মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। রাষ্ট্রপতি রোহিতভাবে জানান, সেই সময়ই তিনি মনে করেছিলেন, এভাবে রাষ্ট্রপতি থাকা যায় না, প্রয়োজনে পদত্যাগ করা যায়।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইতিবাচক মূল্যায়ন করেছেন। তিনি বলেন, আমার খুব অল্প সময় দেখা হয়েছে, তবে দেখেছি যে রাষ্ট্রনায়কোচিত গুণাবলি রয়েছে। তার কর্মকাণ্ড থেকে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের জন্য ভালো কাজ করবেন—এটাই আমার বিশ্বাস।

তিনি বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক ভূমিকা রেখেছে। তারা চাইলে মার্শাল ল দিতে পারত, কিন্তু দেশের শান্তি ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় তারা স্মরণীয় ভূমিকা পালন করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ