Views Bangladesh Logo

চিৎকার শুনেছিলাম, বুঝিনি সেটা আমার মেয়ে: রামিসার মা

রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা। ঘটনার পর রামিসার মা পারভিন আক্তার জানান, ঘটনার সময় তিনি একটি চিৎকার শুনেছিলেন, কিন্তু সেটি যে নিজের সন্তানেরই ছিল তা বুঝতে পারেননি।


তিনি জানান, বড় মেয়েকে একা ফিরে আসতে দেখে তিনি প্রথমে বিষয়টি বুঝতে পারেননি। পরে সন্দেহ হলে খোঁজাখুঁজি শুরু করেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়।

পারভিন আক্তার বলেন, শিশুটিকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয় এবং সে তখন চিৎকার করছিল। দরজা বন্ধ থাকায় একাধিক ফ্ল্যাটে গিয়ে সাহায্য চাই এবং পরে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

ভুক্তভোগীর বড় বোন রাইসা জানান, তিনি পাশের আত্মীয়ের বাসায় যাচ্ছিল এবং ছোট বোনও তার সঙ্গে যেতে চেয়েছিল। কিন্তু তাকে ঘরে থাকতে বলে বেরিয়ে যান তিনি। পরে ছোট বোন তার পিছু নিলেও তিনি খেয়াল করেননি।

এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং তদন্ত চলছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আলামত সংগ্রহ করে সিআইডিতে পাঠানো হয়েছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রধান আসামি সোহেল রানা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ