Views Bangladesh Logo

নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না। ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জনগণের সমর্থন জরুরি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর, ইদেলকাঠি ও রাকুদিয়া নতুনহাট এলাকায় গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, নষ্ট রাজনীতিতে আমরা আর থাকতে চাই না। আমরা চাই পরিবর্তনের রাজনীতি।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে ঈগল প্রতীকের পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। এতে জনগণের সরকার গঠিত হবে এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। অন্যথায় দেশে আবারও ফ্যাসিস্ট সরকারের উত্থান ঘটতে পারে।

তিনি আরও বলেন, গত ৫৫ বছর ধরে বরিশাল-৩ আসন অবহেলিত রয়ে গেছে। সব ধরনের সম্ভাবনা থাকা সত্ত্বেও সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে বাবুগঞ্জসহ এই জনপদের মানুষ বৈষম্যের শিকার হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, পুরোনো ধারার রাজনীতি আর চলতে দেওয়া যায় না। একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ