Views Bangladesh Logo

বিচার চাই না, আপনাদের বিচার করার রেকর্ড নেই: রামিসার বাবা

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডকে ঘিরে গভীর শোক ও ক্ষোভের মধ্যে তার বাবা আবদুল হান্নান মোল্লার বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

তিনি সাংবাদিকদের সামনে বলেন, আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না। আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই। বিচার ব্যবস্থা বারবার এমন ঘটনার সঠিক ও স্থায়ী সমাধান দিতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, আমার মেয়েও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নেই। এটা বড়জোর ১৫ দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার রাজধানীর পল্লবী এলাকায়। শিশুটিকে গলা কেটে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে ওই এলাকায় ভাড়া বাসায় ওঠেন। তদন্তে উঠে এসেছে, ঘটনাটির পেছনে ভয়াবহ অপরাধমূলক উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

তিনি আরও বলেন, আলামত নষ্ট ও মরদেহ গুমের চেষ্টা করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে।

এই ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে শিশুর নিরাপত্তা, প্রতিবেশী পর্যায়ের নজরদারি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ