Views Bangladesh Logo

ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা ভাবি না: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষকে আলাদা করে দেখি না।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, একই আকাশ, একই বাতাস—আমরা একসঙ্গেই এগিয়ে যেতে চাই।

শুক্রবার (১২ জুন) দুপুরে যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী।

ইমিগ্রেশন ও প্রটোকল সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে দুই দেশের মধ্যে পর্যটন ভিসা চালুর বিষয়ে জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, ভারত ও বাংলাদেশের মানুষকে পৃথকভাবে ভাবি ন না। পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার মাধ্যমে উভয় দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনা সম্ভব।

দীনেশ ত্রিবেদী বলেন, শক্তিশালী গণতান্ত্রিক দুটি দেশ একসঙ্গে কাজ করলে তা অর্থনৈতিক ও আঞ্চলিক শক্তিতে পরিণত হতে পারে। এজন্য দুই দেশের মানুষের মধ্যে মেলামেশা ও সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

সীমান্ত দিয়ে কথিত অবৈধ অভিবাসী ঠেলে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নতুন হাই কমিশনার বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে নানা ধরনের ইস্যু থাকে। তবে পারস্পরিক সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এসব বিষয় মোকাবিলা করা সম্ভব।

দুই দেশের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র হিসেবে খেলাধুলা, স্বাস্থ্য, প্রযুক্তি ও শিক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করলে বিশ্বের সামনে একটি শক্তিশালী উদাহরণ তৈরি করতে পারবে।

ঢাকায় ভারতীয় মিশনের দায়িত্বে থাকা প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হয়েছেন দীনেশ ত্রিবেদী। এর আগে প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক জীবনে কংগ্রেস, জনতা দল, তৃণমূল কংগ্রেস এবং পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সঙ্গে যুক্ত ছিলেন দীনেশ ত্রিবেদী। বাংলা ভাষায় দক্ষ এই প্রবীণ রাজনীতিক দুই বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কেও ভালো ধারণা রাখেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ