আমি পদত্যাগ করিনি: আহসান এইচ মনসুর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, তিনি পদত্যাগ করেননি। একটি বেসরকারি গণমাধ্যমকে তিনি এই তথ্য নিশ্চিত করেছে।
পদত্যাগ করেছেন কিনা জানতে চাইলে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, আমাকে রিমুভও করা হয়নি। গণমাধ্যমে দেখেছি, তাই আমি বাসায় চলে যাচ্ছি।’
এর আগে, গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই তিনি কেন্দ্রীয় ব্যাংক কার্যালয় ত্যাগ করেন। সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কার্যালয়ে উপস্থিত হলেও হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ার ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হচ্ছে এমন খবরও শোনা যাচ্ছিলো।
এরপর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে প্রকাশ্যে কথা না বলেই অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থান ঘিরে ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে