মৃত্যুর গুজবে ক্ষুব্ধ অভিনেতা শক্তি কাপুর, বললেন ‘সুস্থ আছি’
বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি বিভিন্ন প্ল্যাটফর্মে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে ভক্তদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। পরে এক ভিডিও বার্তায় অভিনেতা বিষয়টি স্পষ্ট করেন।
ভিডিওতে শক্তি কাপুর বলেন, আমি পুরোপুরি সুস্থ আছি, ভালো আছি। দয়া করে এসব ভুয়া খবরে বিশ্বাস করবেন না।
তিনি আরও বলেন, এ ধরনের গুজব ছড়ানো দায়িত্বজ্ঞানহীন কাজ এবং তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন।
শক্তি কাপুর বলেন, আমি সাইবার অভিযোগ দায়ের করব, কারণ এটা একদমই ঠিক নয়।
এ ঘটনাকে তিনি ‘বিরক্তিকর’ বলেও উল্লেখ করেন এবং ভুয়া খবর ছড়ানো বন্ধ করার আহ্বান জানান।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও পরবর্তীতে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে