Views Bangladesh Logo

আই অ্যাম ফিট, ডোন্ট গেট নার্ভাস: হাম নিয়ে রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় সংসদে হামের টিকা পরিস্থিতি ও শিশু মৃত্যুর পরিসংখ্যান নিয়ে আলোচনার সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট”। তিনি তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানান।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদে হামের বিস্তার, টিকার সংকট এবং মৃত্যুর পরিসংখ্যান নিয়ে বক্তব্য রাখেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিষয়টি নিয়ে আতঙ্ক ছড়াতে নয়, বরং জনস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ দিক তুলে ধরতেই কথা বলেছি।

তিনি দাবি করেন, সাম্প্রতিক সময়ে দেশে হামে শিশুমৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে এবং টিকার সংকট রয়েছে। তার ভাষায়, ‘প্রতিটি মৃত্যুর পেছনে একটি পরিবারের ট্র্যাজেডি রয়েছে।’

এর জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি বিষয়টিকে উপেক্ষা করিনি। এখানে সেন্সিটিভ হওয়ার কিছু নেই, আমি সব প্রশ্নের জবাব দিয়েছি।

মন্ত্রী আরও বলেন, আমি একজন অ্যাজড মানুষ, লুকিং ভেরি ইয়াং, বাট অ্যাজড। ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।

তিনি জানান, ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি নিজে হাসপাতালে হামের ওয়ার্ড পরিদর্শন করেছেন।

তিনি আরও উল্লেখ করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের হিসাবে এখন পর্যন্ত দেশে ৪১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে।

টিকা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সরকার শূন্য অবস্থা থেকে সরবরাহ পুনর্গঠনের কাজ করছে এবং ইতোমধ্যে ৬০৪ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করা হয়েছে। ইউনিসেফের মাধ্যমে টিকা সংগ্রহ প্রক্রিয়া চলছে।

মন্ত্রী সবাইকে সতর্ক করে বলেন, যাচাই-বাছাই ছাড়া পরিসংখ্যান ব্যবহার না করে দায়িত্বশীলভাবে তথ্য উপস্থাপন করতে হবে। জনগণের মধ্যে আতঙ্ক নয়, সচেতনতা তৈরি করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ