Views Bangladesh Logo

দেশের বাজারে হুন্দাইয়ের ক্রেটা ফেসলিফট ২০২৬ মডেলের গাড়ি

 VB  Desk

ভিবি ডেস্ক

দেশের বাজারে এসেছে হুন্দাইয়ের ক্রেটা ফেসলিফট ২০২৬ মডেলের গাড়ি। পাঁচ আসনবিশিষ্ট গাড়িটিতে রয়েছে অকটেনচালিত ইঞ্জিন। এটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন (সিভিটি) দ্বারা চালিত, যা শহর ও মহাসড়ক—উভয় ক্ষেত্রেই জ্বালানি সাশ্রয়ী চলাচল নিশ্চিত করে।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে হুন্দাই এক্সপেরিয়েন্স সেন্টারে রোববার (৩ মে) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আনুষ্ঠানিকভাবে গাড়িটির মোড়ক উন্মোচন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেয়ার টেকনোলজি লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুতাসসিম দাইয়ান। তিনি ক্রেটা ফেসলিফট ২০২৬-এর গ্রাহক সুবিধাগুলো তুলে ধরেন। ফেয়ার টেকনোলজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

স্পোর্টস ইউটিলিটি ভেহিকল (এসইউভি) শ্রেণীতে হুন্দাই ক্রেটা এরই মধ্যে বাংলাদেশের অন্যতম মডেল হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ক্রেটা ফেসলিফট এসেছে আরো আধুনিক ও শক্তিশালী ডিজাইন নিয়ে। গাড়িটিতে রয়েছে আকর্ষণীয় ফ্রন্ট গ্রিল, সিগনেচার এলইডি ডে-টাইম রানিং লাইট, নতুন ডিজাইনের রিয়ার লাইট এবং ডায়নামিক সাইড রানিং লাইট। এর অভ্যন্তরে রয়েছে সম্পূর্ণ সমন্বিত ও ফিউচারিস্টিক ড্যাশবোর্ড, ১০ দশমিক ২৫ ইঞ্চি ডিজিটাল ডিসপ্লে ক্লাস্টার, উন্নত এন্টারটেইনমেন্ট ব্যবস্থা এবং ওয়্যারলেস সংযোগ সুবিধা। পাশাপাশি প্যানোরামিক সানরুফ, প্রিমিয়াম লেদার সিট এবং উন্নত আরামদায়ক ডিজাইন কেবিন অভিজ্ঞতাকে করেছে আরো সমৃদ্ধ। এতে আরো রয়েছে রিয়ার ভিউ মনিটর এবং নিরাপত্তার জন্য ছয়টি এয়ারব্যাগ।

পাঁচ আসনবিশিষ্ট গাড়িটিতে রয়েছে অকটেনচালিত ইঞ্জিন। এটি কন্টিনিউয়াস ভ্যারিয়েবল ট্রান্সমিশন (সিভিটি) দ্বারা চালিত, যা শহর ও মহাসড়ক—উভয় ক্ষেত্রেই জ্বালানি সাশ্রয়ী চলাচল নিশ্চিত করে।

গাড়িটি পাঁচটি রঙে পাওয়া যাবে—টাইটান গ্রে, ক্রিমি হোয়াইট পার্ল, ড্রাগন রেড, মিডনাইট ব্লু পার্ল ও মিডনাইট ব্ল্যাক পার্ল। এছাড়া থাকবে কারখানায় সংযোজিত এলপিজি ভ্যারিয়েন্ট, যা গ্রাহকদের জন্য আরো সাশ্রয়ী বিকল্প নিশ্চিত করবে।

গ্রাহক সুবিধার দিক বিবেচনায় ক্রেটা ফেসলিফট ২০২৬-এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১ লাখ টাকা। এর সঙ্গে রয়েছে পাঁচ বছরের ওয়ারেন্টি, দুই বছরের বিনামূল্যে সার্ভিস এবং সর্বোচ্চ ৭০ শতাংশ পুনঃক্রয় সুবিধা। গ্রাহকরা অংশীদার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে যানবাহন ঋণ সুবিধাও নিতে পারবেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেয়ার টেকনোলজির হেড অব মার্কেটিং জেএম তসলিম কবীর; সিনিয়র ম্যানেজার (সেলস অপারেশনস) মো. আতাউর রহমান এবং ম্যানেজার (প্রডাক্ট অ্যান্ড সাপ্লাই চেইন) মো. রুবাইয়াত উদ্দিন।

আরও তথ্যের জন্য hyundai-bd.com ভিজিট করুন অথবা +৮৮০৯৬১৩-৫০৫০৮০ নম্বরে কল করুন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ