Views Bangladesh Logo

মিঠামইনে পিকআপ-মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী-সন্তান নিহত

কিশোরগঞ্জের মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র সন্তান।

সোমবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার ভাতশালা সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন সদর ইউনিয়নের মহিষের কান্দি গ্রামের মনির হোসেন (৩৫), তার স্ত্রী মুন্নি আক্তার (৩০) এবং ছেলে আয়ান (৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনির হোসেন স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে অষ্টগ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পথে ভাতশালা সেতু থেকে প্রায় ৩০০ গজ দূরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ অষ্টগ্রাম এলাকা থেকে গাড়িসহ তাকে আটক করে।

মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ