Views Bangladesh Logo

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলন, আলেম-ওলামাদের ঢল

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি মহাসম্মেলন। পূর্ব ঘোষিত এ মহাসম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই সেখানে জমায়েত হতে থাকেন আলেম-ওলামা ও সাধারণ মানুষ।

এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ, মাদারেসে কওমিয়া এবং দীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে একাধিক সংবাদ সম্মেলন করে দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও জনতাকে সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানান কওমি মাদরাসাভিত্তিক আলেমরা ।

২০১৯ সাল থেকে তাবলিগ জামাতের দুপক্ষের জন্য দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। তবে এবার প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান তারা। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদ্রাসাভিত্তিক আলেম-ওলামারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ