Views Bangladesh Logo

হুমায়ুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১, শামা ওবায়েদ-২

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন করে দিয়েছে সরকার। রোববার প্রধানমন্ত্রীর অনুমোদনের পর এ বিষয়ে পরিপত্র জারি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পরিপত্র অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর কাজে সহায়তা করবেন।

প্রতিমন্ত্রী-১ হিসেবে হুমায়ুন কবির দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়াবলি, অনাবাসী বাংলাদেশি এবং পররাষ্ট্রমন্ত্রী নির্ধারিত অন্যান্য বিষয়ে দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি, মানবাধিকার, গবেষণা ও উদ্ভাবন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, সৃজনশীল অর্থনীতি, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, সমুদ্র আইন ও সমুদ্রসম্পদ, বিশ্বস্বাস্থ্য কূটনীতি এবং সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি নিয়ে কাজ করবেন।

রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ