Views Bangladesh Logo

সিএইচওজিএমে নেতৃত্ব দিতে পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির

কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে (সিএইচওজিএম-২০২৬) বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে পূর্ণ মন্ত্রীর সমপর্যায়ের ক্ষমতা দেওয়া হয়েছে। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর ক্যারিবীয় দেশ অ্যান্টিগা ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কার্যবিধি, ১৯৯৬-এর ধারা ৪(৩) অনুযায়ী হুমায়ুন কবিরকে ক্যাবিনেট মন্ত্রীর সমপর্যায়ের পূর্ণ ক্ষমতা অর্পণ করা হয়েছে।

সিএইচওজিএম-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তাঁকে এ ক্ষমতা দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এ ব্যবস্থার আওতায় সম্মেলনে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন হুমায়ুন কবির।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ